২০ ডিসেম্বর পাহাড়ে ফিরছেন বিমল গুরুং
দি নিউজ লায়ন ; ২০শে ডিসেম্বর পাহাড়ে ফিরছে বিমল গুরুং।পাহাড়ের বিভিন্ন এলাকায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙ, মিরিক, শুকনায় রয়েছে তার একাধিক জনসভা ও মিছিল। গোর্খা জনমুক্তি মোর্চার তরফে জানা গিয়েছে চলতি মাসের ২০তারিখই পাহাড়ে উঠছেন বিমল। দীর্ঘ সাড়ে তিন বছরের অন্তর্ধান লড়াই শেষে নিজ ভূমিতে ফিরছে পাহাড়ের নেতা। ২০শে ডিসেম্বর দার্জিলিংয়ে জনসভা করার সম্ভাবনা রয়েছে তার।
সেখান থেকেই দীর্ঘ সময় পর সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন তিনি। পরপর জনসভা রয়েছে একাধিক জায়গায় তার জানান গোর্খা জনমুক্তি মোর্চার কমিটির সহ সভাপতি বিশাল ছেত্রী। পাহাড়ের রাশ যে এখনও তার হাতেই রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে একাধিক বার।
আর পাহাড়বাসীর সমর্থন যে তার সঙ্গেই রয়েছে তা শিলিগুড়িতে গত ৬ই ডিসেম্বর শিলিগুড়ির গান্ধী ময়দানের জনসভার ছবি থেকেই স্পষ্ট। পাশাপাশি তরাই ও ডুয়ার্সেও জনসভা করছে বিমল। রবিবার বীরপাড়ায় জনসভা রয়েছে বিমল গুরুংয়ের।

Post a Comment